আমাদের গল্প — Our Journey

৯ বছরের ফ্রিল্যান্স অভিজ্ঞতা থেকে

একটি একাডেমির স্বপ্ন

সিলেটের লামাকাজি থেকে গড়ে উঠেছে এমন একটি প্রতিষ্ঠান, যেখানে বাস্তব অভিজ্ঞতা, আধুনিক টেকনোলজি ও মানবিক সাপোর্টের মেলবন্ধনে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ে তোলা হয়।

বছরের অভিজ্ঞতা

গ্লোবাল ক্লায়েন্ট

দেশে কাজ

প্র্যাকটিক্যাল

আমাদের গল্প

একজন ফ্রিল্যান্সারের স্বপ্ন থেকে একাডেমি

২০১৫ সালে যখন আমরা বাংলাদেশের একজন তরুণ হিসেবে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে যাত্রা শুরু করি, তখন এই পথ ছিল অনেকটাই অজানা। সংগ্রাম, শেখা, ব্যর্থতা ও সাফল্যের মধ্য দিয়ে গড়ে উঠেছে ৯+ বছরের অভিজ্ঞতা।

পরবর্তীতে নিজস্ব ডিজিটাল এজেন্সি WebVives প্রতিষ্ঠা করে যুক্তরাষ্ট্রসহ ১৭+ দেশের ৪০০+ ক্লায়েন্টের সাথে কাজ করেছি। কিন্তু মনে একটাই প্রশ্ন ছিল — “আমার এলাকার তরুণরা কেন পিছিয়ে থাকবে?”

সেই ভাবনা থেকেই জন্ম Lamakazi IT Academyএর। লক্ষ্য একটাই — বিশ্বনাথের প্রতিটি তরুণের হাতে এমন স্কিল তুলে দেওয়া, যা দিয়ে তারা ঘরে বসেই বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করতে পারে।

মিশন ও ভিশন

যে নীতি আমাদের পথ দেখায়

আমাদের মিশন

গ্রাম ও মফস্বলের তরুণদের আন্তর্জাতিক মানের IT, ফ্রিল্যান্সিং ও AI স্কিলে দক্ষ করে গড়ে তোলা — যেন তারা ঘরে বসেই সম্মানজনক ও টেকসই আয়ের পথ তৈরি করতে পারে।

আমাদের ভিশন

সিলেট বিভাগের সবচেয়ে বিশ্বস্ত ও ফলাফল-নির্ভর IT প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়া — যেখান থেকে প্রতি বছর শত শত নতুন ফ্রিল্যান্সার ও ডিজিটাল প্রফেশনাল তৈরি হবে।

শিক্ষার্থী আগে

প্রতিটি সিদ্ধান্ত শিক্ষার্থীর সাফল্য কেন্দ্র করে নেওয়া হয় — ব্যবসা নয়, মানুষ আগে।

প্র্যাকটিক্যাল ফোকাস

শুধু থিওরি নয় — রিয়েল প্রজেক্ট, রিয়েল ক্লায়েন্ট, রিয়েল ইনকামের পথ।

মান ও আধুনিকতা

AI ও আধুনিক টেক ট্রেন্ডের সাথে কোর্স কারিকুলাম নিয়মিত আপডেট হয়।

কমিউনিটি ও সাপোর্ট

কোর্স শেষেও আজীবন কমিউনিটি, পরামর্শ ও জব রেফারেলের সুযোগ।

আমাদের টিম

অভিজ্ঞ ট্রেইনার ও মেন্টরদের সাথে শিখুন

যাঁরা নিজেরা ফ্রিল্যান্সিং ও ইন্ডাস্ট্রিতে কাজ করছেন — শুধু বই-জ্ঞান নয়, বাস্তব অভিজ্ঞতা থেকেই শেখাবেন।

মোঃ রাজিবুর রহমান

প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক

৯+ বছরের ফ্রিল্যান্সিং অভিজ্ঞতা। ১৭+ দেশের ৪০০+ ক্লায়েন্টের সাথে কাজের অভিজ্ঞতাসম্পন্ন ওয়েব ও ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ।

আব্দুর রহমান

ট্রেইনার ও ওয়েব ডেভেলপার

Webflow এবং WordPress প্ল্যাটফর্মে হাই-পারফরম্যান্স ও স্কেলেবল ই-কমার্স সলিউশন ও ওয়েবসাইট নির্মাণে অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞ।

লোকমান হোসেন

ট্রেইনার ও ওয়েব ডেভেলপার

৪+ বছরের ফ্রিল্যান্সিং অভিজ্ঞতা। হাই-পারফরম্যান্স ওয়েবসাইট তৈরির মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল এনে দিতে অভিজ্ঞতাসম্পন্ন ওয়ার্ডপ্রেস বিশেষজ্ঞ।

মনির আহমেদ রায়হান

ট্রেইনার ও গ্রাফিক ডিজাইনার

২.৫+ বছরের ফ্রিল্যান্সিং অভিজ্ঞতা। ক্রিয়েটিভ ডিজাইন সলিউশনের মাধ্যমে ব্র্যান্ডের জন্য প্রফেশনাল ও আকর্ষণীয় ভিজ্যুয়াল তৈরিতে অভিজ্ঞ।

গ্যালারি

Smart Lab ও আমাদের পরিবেশ

আধুনিক কম্পিউটার ল্যাব, প্রশস্ত ক্লাসরুম, হাই-স্পিড ইন্টারনেট — শেখার জন্য আদর্শ পরিবেশ।

কেন আমরা আলাদা

শুধু কোর্স নয় — ক্যারিয়ার পার্টনার

৯+ বছরের রিয়েল ফ্রিল্যান্স অভিজ্ঞতা

ক্লাসে যা শেখানো হয়, তা আমরা নিজেরাই প্রতিদিন কাজে লাগাই।

আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড

১৭+ দেশের ক্লায়েন্টের সাথে কাজের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সাথে শেয়ার।

WebVives এজেন্সিতে ইন্টার্নশিপ

মেধাবী শিক্ষার্থীদের জন্য রিয়েল প্রজেক্টে হাতে-কলমে কাজের সুযোগ।

আজীবন কমিউনিটি সাপোর্ট

কোর্স শেষেও পরামর্শ, রেফারেল ও আপডেটেড লার্নিং রিসোর্সের অ্যাক্সেস।

চলুন একসাথে গড়ি আপনার ভবিষ্যৎ

আজই ভর্তি ফর্ম পূরণ করুন অথবা সরাসরি WhatsApp-এ যোগাযোগ করুন — আমরা আপনাকে গাইড করব।